ম্যাসল্যাবে জতির্বিজ্ঞান গবেষণা প্রশিক্ষণ

১৯ আগষ্ট, ২০২০ ১৫:৩৩  
জ্যোতিপদার্থবিজ্ঞান শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নানা রঙের ফুলঝুরি ছড়ানো কিছু ছবি, টেলেস্কোপ, তারা, ছায়াপথ, মহাকাশ নিয়ে নানান সুন্দর ফিচার। কিন্তু যারা সত্যিকার গবেষণা করেন তাদের কাছে জোতিপদার্থবিজ্ঞান কেমন? এতদূরে বসে তারা কীভাবেই বা জানলেন ওইসব দূর নক্ষত্রের খবর? যারা জোতির্বিজ্ঞানে কাজ করেন তাদের জগৎ কেবল ডেটা, গ্রাফ, কোডিং আর কম্পিউটার। বিভিন্ন টেলিস্কোপ বিভিন্ন সময়ে আকাশের বিভিন্ন অংশের উজ্জ্বলতার আর বর্ণালীর ডাটা নেয়। এরকম বিপুল পরিমাণ ডেটা বিজ্ঞানীরা বিশ্লেষণ করে আমাদের মহাকাশ সম্পর্কে সিদ্ধান্ত নেন। অ্যাস্ট্রোনমি নিয়ে সত্যিকারের গবেষণা নিয়ে ঢাকায় চারদিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)। আগামী ২২, ২৪, ২৬ ও ২৮ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৯ টা পর্যন্ত জুম সফটওয়ারে অনুষ্ঠিত হবে এই কর্মশালা। প্রশিক্ষক হিসেবে থাকছেন পদার্থবিজ্ঞান বিভাগ, কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি সাবেক ইন্টার্ন এবং ম্যাক্স প্লাংক ইন্সটিটিউট ফর অ্যাস্ট্রোনমির হাউজ ডার অ্যাস্ট্রোনমি ইশতিয়াক আকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক গৌতম পাল। প্রশিক্ষণগ্রহনেচ্ছুরা এই লিংক থেকে নাম নিবন্ধন করতে পারবেন।